ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ১০টি শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে থাকা প্রায় ৭৬ হাজার কোটি টাকার সম্পদ আদালতের নির্দেশে জব্দ করা হয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ইখতিয়ারউদ্দিন মো. মামুন বুধবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

বিএফআইইউ প্রধান জানান, জব্দকৃত সম্পদের মধ্যে ৫৭ হাজার কোটি টাকা দেশের ভেতরে এবং ১৯ হাজার কোটি টাকা দেশের বাইরে অবস্থিত। পাচার হওয়া এই সম্পদ উদ্ধারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং বছরের শেষ নাগাদ এ বিষয়ে ইতিবাচক ফলাফল পাওয়ার আশা প্রকাশ করেন তিনি। তিনি আরও জোর দিয়ে বলেন, কোনো নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শ নয়, বরং সন্দেহজনক লেনদেনের ভিত্তিতেই এই ব্যাংক হিসাবগুলো জব্দ করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কেউ জড়িত থাকলেও ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মৃত্যুকূপে চট্টগ্রাম: পাহাড় কাটা ও খাল ভরাটের বলি হচ্ছে জনজীবন

সাবেক প্রধানমন্ত্রী ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

আপডেট সময় : ০২:০৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬