আদালতের আদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের ১০টি প্রভাবশালী শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে বিএফআইইউ প্রধান ইখতিয়ারউদ্দিন মো. মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
বিএফআইইউ প্রধান জানান, জব্দ করা সম্পদের মধ্যে ৫৭ হাজার কোটি টাকা দেশের অভ্যন্তরে এবং ১৯ হাজার কোটি টাকা বিদেশে অবস্থিত। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি আরও জানান, সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগ থাকলেই সংশ্লিষ্টদের ব্যাংক হিসাব ফ্রিজ করা হচ্ছে। এ ক্ষেত্রে দলমত নির্বিশেষে আইন সমানভাবে প্রয়োগ করা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
রিপোর্টারের নাম 






















