ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

এক বছরে সন্দেহজনক লেনদেন বেড়েছে ৭৪ শতাংশ

দেশের আর্থিক খাতে সন্দেহজনক লেনদেনের রিপোর্ট দাখিলের হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সর্বশেষ বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে মোট ৩০ হাজার ১৯৯টি সন্দেহজনক লেনদেনের রিপোর্ট পাওয়া গেছে, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ৭৪ শতাংশ বেশি।

বিএফআইইউ প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন জানিয়েছেন, রাজনৈতিক পটপরিবর্তনের পর ব্যাংকগুলোতে স্বচ্ছতা বেড়েছে এবং ভীতি কাটিয়ে আর্থিক প্রতিষ্ঠানগুলো এখন নিয়ম মেনে রিপোর্ট প্রদান করছে। প্রতিবেদনের তথ্যমতে, মোট রিপোর্টের ৯৫ শতাংশই এসেছে ব্যাংক খাত থেকে। এছাড়া আর্থিক অপরাধ নিয়ন্ত্রণে বিভিন্ন সরকারি সংস্থার মধ্যে পারস্পরিক তথ্য বিনিময়ের হারও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মৃত্যুকূপে চট্টগ্রাম: পাহাড় কাটা ও খাল ভরাটের বলি হচ্ছে জনজীবন

এক বছরে সন্দেহজনক লেনদেন বেড়েছে ৭৪ শতাংশ

আপডেট সময় : ০২:০৬:২৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬