বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নিউ ইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর স্বপ্ন এখন আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) নিরাপত্তা মূল্যায়নের ওপর নির্ভর করছে। সংস্থাটির ‘সিগনিফিক্যান্ট সেফটি কনসার্ন’ (এসএসসি) সংক্রান্ত অডিটে উত্তীর্ণ হয়ে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ক্যাটাগরি-১ মর্যাদা অর্জন করতে পারলেই এই রুটে ফ্লাইট চালুর আইনি বাধা দূর হবে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে প্রি-অডিট এবং ২০২৭ সালে চূড়ান্ত অডিট অনুষ্ঠিত হবে। সবকিছু পরিকল্পনামাফিক সম্পন্ন হলে ২০২৮ সালের শুরুতে ঢাকা-নিউ ইয়র্ক ফ্লাইট চালু করা সম্ভব হতে পারে। বর্তমানে নিরাপত্তা অবকাঠামো ও আন্তর্জাতিক মানদণ্ড পূরণে প্রায় ৮০ শতাংশ প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
রিপোর্টারের নাম 
























