ইরানের উপকূলীয় এলাকা ও হরমুজ প্রণালির কাছে অবস্থিত সামরিক স্থাপনাগুলোতে টানা সাত ঘণ্টা ধরে বড় ধরনের হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, এই অভিযানে যুদ্ধবিমান, ড্রোন ও নৌবাহিনীর সমন্বিত হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি, ড্রোন কেন্দ্র ও নৌ-প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে সুনির্দিষ্ট আঘাত হানা হয়েছে।
মার্কিন কর্তৃপক্ষের দাবি, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে এবং ইরানের নৌ-আক্রমণ সক্ষমতা হ্রাস করতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। একই দিন মার্কিন বাহিনী ইরানের উপকূলীয় অঞ্চলে নতুন করে নৌ-অবরোধ আরোপ করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
রিপোর্টারের নাম 






















