রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘প্রাথমিক শিক্ষা পদক প্রদান’ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। কোমলমতি শিশুদের প্রতিভা ও মননশীলতার বিকাশে সরকারের বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবে এই বর্ণাঢ্য আয়োজনের ব্যবস্থা করা হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পদক প্রদান করা হয়। পাশাপাশি শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়েছে। দেশব্যাপী প্রাথমিক পর্যায়ের প্রায় দুই কোটি শিক্ষার্থীর অংশগ্রহণমূলক এই কার্যক্রম আগামী প্রজন্মের মেধা বিকাশে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রিপোর্টারের নাম 






















