আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার দুপুর ১টা পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের পাঁচটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
রংপুর, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া এই সম্ভাব্য ঝোড়ো হাওয়ার প্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। নদীতীরবর্তী এলাকায় চলাচলকারী নৌযানগুলোকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।
রিপোর্টারের নাম 























