ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

আদমজী ইপিজেডে ভয়াবহ আগুন, ৬ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে হিমশিম ফায়ার সার্ভিস

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলস লিমিটেডের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার ভোর চারটার দিকে এই আগুনের সূত্রপাত হয়। দীর্ঘ ছয় ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

আদমজী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন মাস্টার মিরন মিয়া জানান, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট নিরলস কাজ করে যাচ্ছে। তবে ঘনবসতিপূর্ণ এলাকা ও গোডাউনে থাকা বিপুল পরিমাণ দাহ্য পদার্থের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। সৌভাগ্যবশত, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের কাছে শেখ হাসিনা কি কেবল আশ্রয়প্রার্থী, নাকি কৌশলগত সম্পদ?

আদমজী ইপিজেডে ভয়াবহ আগুন, ৬ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে হিমশিম ফায়ার সার্ভিস

আপডেট সময় : ১০:৪৩:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬