ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

মনির খানের নতুন গান ‘মন ভালো নাই’ প্রকাশ

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান নিয়মিত বিরতিতে নতুন নতুন মৌলিক গান প্রকাশ করে থাকেন। সেই ধারাবাহিকতায় এবার তিনি ‘মন ভালো নাই’ শিরোনামের একটি নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হয়েছেন। আহসান কবিরের কথায় গানটির সুর করেছেন জিয়াউল হাসান পিয়াল। গানটি এরই মধ্যে ‘এমকে মিউজিক টোয়েন্টিফোর’ প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে।

নিজের নতুন গান প্রসঙ্গে মনির খান বলেন, ‘খুব প্রিয় মানুষ ভালোবাসার মানুষ যখন চলে যায়, আর ফিরে আসে না, সেই না ফিরে আসায় একজন মানুষের মনের যে কষ্ট, সেটাই এই গানে ফুটে উঠেছে। প্রিয় মানুষ চলে গেলে আর ফিরে না এলে সত্যিই মন ভালো থাকে না। গানটির কথা যেমন সুন্দর, সুরটাও তেমনই চমৎকার। এখনতো গান শুধু প্রকাশের জন্যই প্রকাশ করি না, গান যেন শ্রোতা-দর্শকের ভালো লাগে সেই ভাবনা মাথায় রেখেই গান করি। গানটি প্রকাশের পর বেশ ভালো সাড়া পাচ্ছি।’

সম্প্রতি মনির খান দুবাইয়ে একটি সফল স্টেজ শোতে পারফর্ম করে এসেছেন। উল্লেখ্য, তিনি ২০০১ সালে ‘প্রেমের তাজমহল’, ২০০২ সালে ‘লাল দরিয়া’ ও ২০০৫ সালে ‘দুই নয়নের আলো’ সিনেমায় প্লে-ব্যাক করার জন্য শ্রেষ্ঠ গায়ক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন।

মনির খানের সংগীত জীবনের শুরু হয়েছিল ১৯৮৯ সালে খুলনা রেডিওতে আধুনিক গানের শিল্পী হিসেবে তালিকাভুক্তির মাধ্যমে। ১৯৯১ সালের আগস্ট মাস পর্যন্ত তিনি সেখানে নিয়মিত শিল্পী হিসেবে গান করেন। এরপর ১৯৯১ সালের ৫ সেপ্টেম্বর তিনি ঢাকায় চলে আসেন এবং আবুবক্কার সিদ্দিক, মঙ্গল চন্দ্র বিশ্বাস, সালাউদ্দীন আহমেদ, অনুপ চক্রবর্তীসহ আরও অনেক গুণীজনের কাছে গান শেখেন। ১৯৯৬ সালে বিউটি কর্নার থেকে তার ১২টি গানের প্রথম একক অ্যালবাম ‘তোমার কোনো দোষ নেই’ প্রকাশিত হয়। অ্যালবামটি দারুণ জনপ্রিয়তা লাভ করে এবং মনির খানকে রাতারাতি তারকাখ্যাতি এনে দেয়। এরপর থেকে তিনি একের পর এক সফল অ্যালবাম উপহার দিয়ে চলেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পশ্চিমবঙ্গে চার্চে হামলা: ভাঙচুর ও হুমকির অভিযোগ

মনির খানের নতুন গান ‘মন ভালো নাই’ প্রকাশ

আপডেট সময় : ০৬:০৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬