খুলনা নগরীর জাতিসংঘ শিশুপার্ক এলাকায় দুর্বৃত্তদের গুলিবর্ষণের শিকার হয়েছেন সাংবাদিক রকিবুল ইসলাম মতি। মঙ্গলবার দিবাগত রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে সহকর্মীদের সঙ্গে আড্ডারত অবস্থায় তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এ ঘটনায় ছররা গুলির আঘাতে সাংবাদিক আওয়াল শেখ আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা জানান, মোটরসাইকেলে আসা অজ্ঞাতপরিচয় দুই যুবক অতর্কিত গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পুলিশ ঘটনাস্থল থেকে গুলির অংশবিশেষ উদ্ধার করেছে এবং অপরাধীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে। এদিকে, এই ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে খুলনা সাংবাদিক ইউনিয়ন ও বিএফইউজেসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন কঠোর কর্মসূচি ঘোষণা করেছে।
রিপোর্টারের নাম 























