ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা, জ্বলছে সরবরাহ কেন্দ্র

কুয়েতের মিনা আবদুল্লাহ এলাকায় অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর প্রধান সরবরাহ ও সহায়তা কেন্দ্রে ভয়াবহ হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এই হামলায় কেন্দ্রটিতে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে বলে দাবি করেছে বিপ্লবী গার্ড বাহিনী। তাদের দাবি, ‘নাসর-২’ অভিযানের চতুর্থ ধাপে চালানো এই হামলায় মার্কিন স্থাপনাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইরানি বাহিনীর ভাষ্যমতে, মঙ্গলবার রাতে মার্কিন বাহিনী ইরানের উপকূলীয় ঘাঁটিগুলোতে ক্রুজ ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় ইরান পাল্টা আক্রমণ শুরু করে উপসাগরীয় অঞ্চলে মার্কিন অবস্থানগুলোকে লক্ষ্যবস্তু করেছে। একইসঙ্গে ইরানের বন্দরগুলোর ওপর নতুন করে অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দুই দেশের এই উত্তপ্ত পরিস্থিতির ফলে বিদ্যমান শান্তি প্রক্রিয়া ও চুক্তিগুলো কার্যত অকার্যকর হয়ে পড়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের কাছে শেখ হাসিনা কি কেবল আশ্রয়প্রার্থী, নাকি কৌশলগত সম্পদ?

কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা, জ্বলছে সরবরাহ কেন্দ্র

আপডেট সময় : ১০:৪৫:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬