সামাজিক যোগাযোগমাধ্যমে বিলাসবহুল জীবনযাপনের ছবি ও ভিডিও শেয়ার করে নিজেকে সেলিব্রেটি হিসেবে তুলে ধরা মোবারক হোসেন ইমন এখন চট্টগ্রামের অপরাধ জগতের এক আতঙ্কের নাম। ‘ডেভিড ইমন’ পরিচয়ে পরিচিত এই যুবক বর্তমানে নগর পুলিশের জন্য বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন। সম্প্রতি বাকলিয়া এক্সেস রোডে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে সশস্ত্র হামলার ঘটনায় তার নাম নতুন করে আলোচনায় আসে।
তদন্তে জানা গেছে, রাজনীতিবিদ, ব্যবসায়ী, ডেভেলপার ও আড়তদার—সবার কাছ থেকেই ইমন চক্রটি বিদেশি নম্বর ব্যবহার করে চাঁদাবাজি করছে। দাবি অনুযায়ী টাকা না পেলে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির মতো ঘটনা ঘটছে নিয়মিত। এক সময়ের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী হিসেবে পরিচিতি পেলেও এখন সে একক আধিপত্য বিস্তারে মরিয়া। পুলিশের খাতায় টপ ওয়ান্টেড হিসেবে থাকা এই সন্ত্রাসীকে ধরতে বিশেষ নজরদারি বাড়িয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রিপোর্টারের নাম 
























