ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

ইরানের ওপর হামলার ঝুঁকি নিলে যুক্তরাষ্ট্রকে চড়া মূল্য দিতে হবে: কাতাইব হিজবুল্লাহ

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক আগ্রাসনের বিরুদ্ধে ইরানকে পূর্ণ সমর্থনের ঘোষণা দিয়েছে ইরাকভিত্তিক সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ। সংগঠনটির মহাসচিব আবু হুসেইন আল-হামিদাভি এক বিবৃতিতে সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার পথ বেছে নেয়, তবে ইরান ও তার জনগণের পাশে দাঁড়াতে কুণ্ঠাবোধ করবে না কাতাইব হিজবুল্লাহ। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, এই সংঘাতের দায় যুক্তরাষ্ট্রকেই বহন করতে হবে এবং তাদের এর জন্য বড় ধরনের মূল্য দিতে হবে।

আল-হামিদাভি বর্তমান পরিস্থিতিকে আঞ্চলিক ‘সত্য ও মিথ্যার শক্তির’ লড়াই হিসেবে বর্ণনা করে যুক্তরাষ্ট্রকে এই উত্তেজনার মূল হোতা হিসেবে অভিযুক্ত করেছেন। উল্লেখ্য, ২০০৯ সাল থেকেই কাতাইব হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠনের তালিকায় রেখেছে যুক্তরাষ্ট্র। ইরানঘনিষ্ঠ এই গোষ্ঠীটি মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী। এর আগে মার্কিন কর্তৃপক্ষ অভিযোগ করেছিল যে, তেহরান তাদের অভ্যন্তরীণ বিক্ষোভ দমনে লেবাননের হিজবুল্লাহ ও ইরাকের এই সশস্ত্র গোষ্ঠীগুলোকে ব্যবহার করছে, যা নতুন করে আঞ্চলিক অস্থিরতার আশঙ্কা তৈরি করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের কাছে শেখ হাসিনা কি কেবল আশ্রয়প্রার্থী, নাকি কৌশলগত সম্পদ?

ইরানের ওপর হামলার ঝুঁকি নিলে যুক্তরাষ্ট্রকে চড়া মূল্য দিতে হবে: কাতাইব হিজবুল্লাহ

আপডেট সময় : ১০:৪৮:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬