ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

সামাজিক গল্পের নাটক ‘ভাসুর’-এ মোশাররফ করিম ও নীলাঞ্জনা নীলা

সমাজের ভেতরের বাস্তব সমস্যা নিয়ে মহিন খান নির্মাণ করেছেন ভিন্ন ধারার নাটক ‘ভাসুর’। এই নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম এবং তার সঙ্গে আছেন নীলাঞ্জনা নীলা। নাটকটি এরই মধ্যে ইউটিউবে মুক্তি পেয়েছে এবং দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে।

মহিন খানের রচনায় নাটকের গল্পে দেখা যায়, নীলাঞ্জনা নীলা ভালোবেসে মোশাররফ করিমের ছোট ভাইকে বিয়ে করেন। তাদের সংসার ভালোই চলছিল, কিন্তু একসময় নীলাঞ্জনা নীলা গর্ভবতী থাকাকালীন তার স্বামী মারা যান। স্বামীর মৃত্যুর পর নীলা ও তার অনাগত সন্তান এক অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি হন। এমন পরিস্থিতিতে সন্তানের ভবিষ্যৎ এবং নীলার জীবন বিবেচনা করে ভাসুর মোশাররফ করিম নীলাকে বিয়ে করেন। এই ঘটনার মধ্য দিয়েই নাটকের গল্পের পরিসমাপ্তি ঘটে।

নাটকটি প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘অনেক দিন আগে নাটকটিতে অভিনয় করেছিলাম। গল্পটা সত্যিই অন্যরকম। মহিন সমাজের ভেতরের নানান ধরনের সত্যিকারের সমস্যাগুলো গল্পে তুলে ধরার চেষ্টা করেন। ‘ভাসুর’ নাটকটির গল্প আমাদের সমাজেরই প্রতিচ্ছবি। এমন ঘটনা ঘটে থাকে, যা হয়তো নাটকে খুব কমই উঠে আসে।’ নীলাঞ্জনা নীলা তার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে বলেন, ‘মোশাররফ ভাইয়ের সঙ্গে এর আগেও বেশ কিছু সুন্দর গল্পের নাটকে কাজ করেছি। তবে ‘ভাসুর’ নাটকের গল্পটা একেবারেই ব্যতিক্রম। আমাদের সমাজে এমন গল্প আছে বলেই পরিচালক তা তুলে ধরেছেন। নাটকটি প্রচারের পর বেশ ভালো সাড়া পাচ্ছি। মোশাররফ ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞ, তিনি সবসময় আমাকে অনুপ্রেরণা দেন এবং অভিনয়ের সময় সহযোগিতা করেন।’

এর আগেও মোশাররফ করিম ও নীলাঞ্জনা নীলা জুটি বেঁধে ‘সুখে থাকতে ভূতে কিলায়’, ‘সন্তান আমার অফিসার’, ‘জামাই বউ অতি চালাক’, ‘বউয়ের মামলা’, ‘বিড়ম্বনায় বাবলু’, ‘গরিবের সুন্দরী বউ’ এবং ‘ভ্রমর’-এর মতো জনপ্রিয় নাটকে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পশ্চিমবঙ্গে চার্চে হামলা: ভাঙচুর ও হুমকির অভিযোগ

সামাজিক গল্পের নাটক ‘ভাসুর’-এ মোশাররফ করিম ও নীলাঞ্জনা নীলা

আপডেট সময় : ০৬:০৮:২৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬