রাজধানীর জলাবদ্ধতা নিয়ে জাতীয় সংসদে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম মিলন। তিনি জানান, সাম্প্রতিক অতিবৃষ্টির ফলে সুয়ারেজ ও বৃষ্টির পানি একাকার হয়ে নগরজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এমনকি সংসদ ভবন এলাকা ও ভিভিআইপি সড়কেও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা দেখা দিয়েছে, যা জনজীবনকে দুর্বিষহ করে তুলছে।
পয়েন্ট অব অর্ডারে কথা বলার সময় তিনি স্থানীয় সরকার মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে জরুরি ভিত্তিতে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ঢাকার অনেক এলাকা বর্তমানে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে, তাই এই সমস্যা সমাধানে কালক্ষেপণ না করে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
রিপোর্টারের নাম 
























