ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

গণভোটের রায় বাস্তবায়নসহ ৫ দাবিতে রংপুরে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ

গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে আগামী শনিবার রংপুরে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্য। রংপুর জিলা স্কুল মাঠে বেলা আড়াইটায় এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

দেশব্যাপী পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি। সমাবেশে সভাপতিত্ব করবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি।

সমাবেশে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির আল্লামা আবদুল কাইয়ুম সুবহানী, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব মো. আখতার হোসেন এমপি, আমার বাংলাদেশ পার্টির (এবি) জেনারেল সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম চান এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান। এছাড়াও ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয়, বিভাগীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখবেন।

১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি রংপুর বিভাগের সকল শ্রেণি-পেশার মানুষকে সমাবেশে উপস্থিত থেকে এটিকে সফল করার আহ্বান জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাহবাগে পবিত্র কোরআনের তাফসীর গ্রন্থ পোড়ানোর অভিযোগে যুবক কারাগারে

গণভোটের রায় বাস্তবায়নসহ ৫ দাবিতে রংপুরে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ

আপডেট সময় : ০৫:৫২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬