গাইবান্ধার পলাশবাড়ীতে বহুল আলোচিত ও বিতর্কিত রাম মূর্তি নির্মাণকারী হরিদাস চন্দ্র তরণী দাসকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার রাতে ঢাকার একটি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান।
জানা গেছে, পলাশবাড়ীতে শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালি মন্দিরে দেশের বৃহৎ একটি রাম মূর্তি নির্মাণ করে ব্যাপক সমালোচনার মুখে পড়েন হরিদাস। স্থানীয়দের দাবি, জনবসতিপূর্ণ এলাকায় এমন বৃহৎ মূর্তি নির্মাণ ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। মূর্তির অপসারণ ও নির্মাতার গ্রেপ্তারের দাবিতে গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে আন্দোলন চলে আসছিল।
সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় এবং স্থানীয়দের ক্ষোভের প্রেক্ষিতে সিআইডি এই অভিযান পরিচালনা করে। সিআইডির একটি বিশেষ দল তাকে গ্রেপ্তারের পর পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
রিপোর্টারের নাম 

























