ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতীয় সংসদ। মঙ্গলবার চিফ হুইপ নূরুল ইসলাম মনি সংসদে শোক প্রস্তাবটি উত্থাপন করেন। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে কণ্ঠভোটে প্রস্তাবটি সর্বসম্মতভাবে গৃহীত হয়। এরপর প্রয়াতের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

শোক প্রস্তাবে শেখ হামাদ বিন খলিফা আল থানীকে আধুনিক কাতারের রূপকার হিসেবে অভিহিত করা হয়। চিফ হুইপ বলেন, দূরদর্শী এই রাষ্ট্রনায়ক শিক্ষা, স্বাস্থ্য ও জ্বালানি খাতে অভূতপূর্ব উন্নয়নের মাধ্যমে কাতারকে বিশ্বমঞ্চে এক মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে গেছেন। বাংলাদেশ ও কাতারের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। এছাড়া, বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানীর মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিজিএফআই পরিচয়ে চাঁদা দাবি, সোনারগাঁয়ে গ্রেপ্তার ২

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব

আপডেট সময় : ০৭:৫৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬