নওগাঁয় ডাবের ভেতর চেতনানাশক বা ঘুমের ওষুধ মিশিয়ে অটোরিকশা চালকসহ সাধারণ মানুষের মালামাল হাতিয়ে নেওয়া একটি সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বগুড়া ও গাইবান্ধা জেলায় একটানা ১৮ ঘণ্টা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে চুরি হওয়া অটোরিকশা, মোটরসাইকেল, মোবাইল ফোন, নগদ অর্থ এবং বিভিন্ন ধরনের ঘুমের ওষুধ জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, চক্রটি অত্যন্ত সুকৌশলে মানুষকে মিষ্টির লোভ দেখিয়ে এবং ডাবের পানির সাথে ঘুমের ওষুধ মিশিয়ে অজ্ঞান করে অপরাধ কার্যক্রম চালাত। গত ১০ জুলাই নওগাঁয় এক অটোরিকশা চালককে একইভাবে অজ্ঞান করে তার গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটে। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
রিপোর্টারের নাম 





















