ঢাকা ০২:০০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

মাত্র এক হাজার টাকা ভাড়ার জন্য ভাড়াটিয়াকে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ২

রাজধানীর লালবাগে বকেয়া ঘরভাড়াকে কেন্দ্র করে বাড়িওয়ালার মারধরে মো. স্বপন (৬২) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার ভোরে আজিমপুর গভর্নমেন্ট মেডিকেল স্টাফ কোয়ার্টারের একটি ফ্ল্যাটে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িত অভিযোগে ফ্ল্যাটের দায়িত্বে থাকা রিজভী ও তার চাচাতো ভাই রোহানকে আটক করেছে পুলিশ।

নিহতের স্বজনরা জানান, স্বপন ও তার ভাই ওই ফ্ল্যাটে সাবলেট ভাড়াটিয়া হিসেবে থাকতেন। তারা দুজনে মিলে প্রসাধনী সামগ্রীর ব্যবসা করতেন। গত মাসের ভাড়ার মধ্যে মাত্র এক হাজার টাকা বকেয়া ছিল। সোমবার ভোরে ওই টাকা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে রিজভী ও রোহান তাদের ওপর চড়াও হন। তারা স্বপনকে টেনেহিঁচড়ে পাশের একটি মাঠে নিয়ে গিয়ে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারেন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লালবাগ থানা পুলিশ জানিয়েছে, খবর পাওয়ার পরপরই তারা অভিযান চালিয়ে মূল অভিযুক্তসহ দুইজনকে আটক করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজা যুদ্ধের প্রভাবে ইসরায়েলে মাদকাসক্তি উদ্বেগজনক হারে বৃদ্ধি

মাত্র এক হাজার টাকা ভাড়ার জন্য ভাড়াটিয়াকে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ২

আপডেট সময় : ১২:৪৮:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬