ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

মুন্সিগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য আটক, ৫ মোটরসাইকেল ও বিপুল মাদক জব্দ

মুন্সিগঞ্জের লৌহজংয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের তিন সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া ৫টি মোটরসাইকেলসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে।

সোমবার সকালে পদ্মাসেতুর উত্তর থানায় এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মেনহাজুল আলম এসব তথ্য জানান। পুলিশ সুপার জানান, গত ৯ জুলাই লৌহজং উপজেলার পদ্মা সেতু উত্তর থানাধীন পশ্চিম কুমারভোগ এলাকা থেকে একটি মোটরসাইকেল চুরি হয়।

এ ঘটনায় তার নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে নারায়ণগঞ্জ জেলার নিতাইগঞ্জের বাপ্পী চত্বর এলাকা থেকে সুমন নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গীবাড়ি উপজেলা থেকে হৃদয় দেওয়ান ও সজীব পাইককে গ্রেপ্তার করা হয়।

পুলিশের অভিযানে আটককৃতদের দেওয়া তথ্য অনুযায়ী লৌহজং উপজেলার গোয়ালি মান্দা এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া আরও ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। একই সময়ে আলাউদ্দিন নামে এক মাদক কারবারিকে আটক করা হয় এবং তার কাছ থেকে আরও দুইটি মোটরসাইকেল, ১১০০ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার মো. মেনহাজুল আলম আরও জানান, চক্রটির সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সংবাদ সম্মেলনে এ সময়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) কামরান হোসেন, শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান, জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক অর্জুন দাস এবং পদ্মা সেতু উত্তর থানার ওসি সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজা যুদ্ধের প্রভাবে ইসরায়েলে মাদকাসক্তি উদ্বেগজনক হারে বৃদ্ধি

মুন্সিগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য আটক, ৫ মোটরসাইকেল ও বিপুল মাদক জব্দ

আপডেট সময় : ০১:৩৭:০৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬