ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

কুমিল্লায় জলাবদ্ধতা: নৌকায় চড়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছালেন এইচএসসি পরীক্ষার্থীরা

কুমিল্লায় রাতভর ভারী বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় বিকল্প কোনো উপায় না পেয়ে অনেক পরীক্ষার্থীকে নৌকায় চড়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে দেখা গেছে। শনিবার সকালে কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রের সামনে এমন এক নজিরবিহীন দৃশ্যের অবতারণা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান, ব্যবসায় শিক্ষার হিসাববিজ্ঞান এবং মানবিক বিভাগের যুক্তিবিদ্যা পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু বৃষ্টির কারণে শহরের প্রধান সড়কগুলো হাঁটু থেকে কোমর সমান পানিতে তলিয়ে যাওয়ায় যাতায়াত ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়ে। ফলে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় করে কেন্দ্রে পৌঁছান।

কুমিল্লা আবহাওয়া অফিস জানিয়েছে, ভোররাত থেকে সকাল পর্যন্ত জেলায় ১০৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কেন্দ্র পরিদর্শন করে পরীক্ষার্থীদের সহায়তার আশ্বাস দিলেও অভিভাবকদের মধ্যে ক্ষোভ লক্ষ্য করা গেছে। অনেক অভিভাবক মনে করেন, এমন দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কর্তৃপক্ষের উচিত ছিল পরীক্ষার সময়সূচি নিয়ে পুনর্বিবেচনা করা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজা যুদ্ধের প্রভাবে ইসরায়েলে মাদকাসক্তি উদ্বেগজনক হারে বৃদ্ধি

কুমিল্লায় জলাবদ্ধতা: নৌকায় চড়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছালেন এইচএসসি পরীক্ষার্থীরা

আপডেট সময় : ১২:৪৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬