প্রতিশোধমূলক অভিযানের অংশ হিসেবে জর্ডানে যুক্তরাষ্ট্রের প্রিন্স হাসান বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। এই হামলায় কয়েকটি জ্বালানি ডিপো ও গোলাবারুদের গুদামে আগুন ধরে যায় বলে দাবি করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আইআরজিসির জনসংযোগ বিভাগ সোমবার সকালে এক বিবৃতিতে এ তথ্য জানায়। উল্লেখ্য, জর্ডানের এই ঘাঁটি মার্কিন বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়।
এক বিবৃতিতে আইআরজিসি আরও জানায়, তাদের বিমান বাহিনী যুক্তরাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটির কয়েকটি লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্ট হামলা চালিয়েছে। এর ফলে কয়েকটি জ্বালানি ডিপো এবং গোলাবারুদ সংরক্ষণাগারে আগুন ধরে যায়। আইআরজিসি দাবি করেছে, এই হামলায় যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম সরবরাহ ও প্রস্তুতিতে বড় ধরনের প্রভাব পড়েছে।
আইআরজিসি জানিয়েছে, ইরানের উপকূলীয় সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের হামলার জবাব হিসেবেই এই প্রতিশোধমূলক অভিযান চালানো হয়েছে। চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে এই হামলা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
রিপোর্টারের নাম 






















