ঢাকা ১২:৩২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

সব ধর্মকে সঙ্গে নিয়ে দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর, ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর ঘোষণা

সব ভেদাভেদ ভুলে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের প্রতিটি মানুষকে সঙ্গে নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বেলা ১১টার দিকে বরিশালের গৌরনদীতে বৃক্ষরোপণ ও খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী জানান, জনগণের সমর্থন অব্যাহত থাকলে দেশজুড়ে ‘ফ্যামিলি কার্ড’ সুবিধা আরও সম্প্রসারিত করা হবে।

পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, গাছ বড় হওয়ার আনন্দ সন্তানের বেড়ে ওঠার আনন্দের মতোই। দেশের বনভূমির প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি আগামী পাঁচ বছরের মধ্যে সারাদেশে ২৫ কোটি চারা রোপণের লক্ষ্যমাত্রা ঘোষণা করেন। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণকে একমাত্র কার্যকর পথ হিসেবে অভিহিত করেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী ‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ শীর্ষক নতুন জাতীয় স্লোগান উন্মোচন করেন। এর আগে তিনি সড়কপথে বরিশালে পৌঁছে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং স্থানীয় সরিকল খালের খনন কাজ পরিদর্শন করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২০ ঘণ্টা পানির নিচে: রাশমিকার জীবনের কঠিনতম অভিজ্ঞতা

সব ধর্মকে সঙ্গে নিয়ে দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর, ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর ঘোষণা

আপডেট সময় : ১১:৪২:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬