রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ৩৭০ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময়ে বিভিন্ন অপরাধের অভিযোগে ৪০টি পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে ডিএমপি সূত্রে জানা গেছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩৪ জন, লালবাগ বিভাগ থেকে ১৮ জন, ওয়ারী বিভাগ থেকে ৫৯ জন, মতিঝিল বিভাগ থেকে ৫৪ জন, তেজগাঁও বিভাগ থেকে ৪৩ জন, মিরপুর বিভাগ থেকে ৯১ জন, গুলশান বিভাগ থেকে ৩১ জন, উত্তরা বিভাগ থেকে ৩২ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে ৮ জন রয়েছেন।
এই অভিযানে গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ১৬ হাজার ২৮৩ পিস ইয়াবা, ১ কেজি ৩২০ গ্রাম গাঁজা, বিপুল পরিমাণ জাল নোট, ২২টি মোবাইল ফোন, ৫৯টি সিম কার্ড এবং একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। এছাড়াও, অভিযান চলাকালে দুইজন ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।
ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী গণমাধ্যমকে জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ এসব অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
রিপোর্টারের নাম 























