ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

ভারতের পুনেতে বর্জ্য বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ ধস: নিহত ৯, আহত ১৪

ভারতের পশ্চিমাঞ্চলীয় মহারাষ্ট্র রাজ্যের পুনে শহরের উপকণ্ঠে একটি বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে (ওয়েস্ট-টু-এনার্জি) বর্জ্যের বিশাল স্তূপ ধসে অন্তত ৯ শ্রমিক নিহত হয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় আরও ১৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। গত বুধবার ভারী বর্ষণের কারণে পাশের ল্যান্ডফিলের হাজার হাজার টন বর্জ্য প্রশাসনিক ভবনের ওপর ধসে পড়লে এই দুর্ঘটনা ঘটে।

কেন্দ্রটির পরিচালনাকারী প্রতিষ্ঠান অ্যান্টনি ওয়েস্ট সোমবার এক বিবৃতিতে জানায়, দুর্ঘটনার সময় ভবনের ভেতরে মোট ২৩ জন কর্মী আটকা পড়েছিলেন। অবিরাম বৃষ্টির ফলে ল্যান্ডফিল অস্থিতিশীল হয়ে পড়ে এবং বিপুল পরিমাণ বর্জ্য আকস্মিকভাবে ধসে পড়ে। দীর্ঘ ও চ্যালেঞ্জিং উদ্ধার অভিযানের পর ৯ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।

প্রবল বৃষ্টির কারণে উদ্ধারকাজ মারাত্মকভাবে ব্যাহত হয়েছিল এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের কাছে পৌঁছাতে উদ্ধারকর্মীদের ব্যাপক বেগ পেতে হয়েছে বলে প্ল্যান্ট কর্তৃপক্ষ জানিয়েছেন। ঘটনার পর কাঠামোগত ও নিরাপত্তা মূল্যায়ন সম্পন্ন না হওয়া পর্যন্ত কেন্দ্রটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, ভারতে প্রতি বছর জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষা মৌসুমে ভবন ও নির্মাণসংক্রান্ত দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। দীর্ঘস্থায়ী ভারী বৃষ্টির কারণে পুরোনো ও দুর্বল স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়ে এমন দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেয়। বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, জলবায়ু পরিবর্তনের ফলে ভারতে চরম আবহাওয়ার ঘটনা আরও ঘন ঘন ও তীব্র হচ্ছে। পাশাপাশি চলতি বছরে সম্ভাব্য শক্তিশালী এল নিনো-র প্রভাবে দেশটির স্বাভাবিক আবহাওয়ার ধরনেও উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে বলে আবহাওয়াবিদদের আশঙ্কা করছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজা যুদ্ধের প্রভাবে ইসরায়েলে মাদকাসক্তি উদ্বেগজনক হারে বৃদ্ধি

ভারতের পুনেতে বর্জ্য বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ ধস: নিহত ৯, আহত ১৪

আপডেট সময় : ০১:৩৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬