ঢাকা ০২:০৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

বৃষ্টি উপেক্ষা করে মাদারীপুরে নেতাকর্মীদের ঢল, তারেক রহমানকে বর্ণাঢ্য অভ্যর্থনা

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল সফরকে কেন্দ্র করে মাদারীপুর জেলায় এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। আষাঢ়ের টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে সকাল থেকেই ঢাকা-বরিশাল মহাসড়কের দুপাশে জড়ো হন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী। প্রিয় নেতাকে একনজর দেখার জন্য হাতে ফুল এবং জাতীয় ও দলীয় পতাকা নিয়ে তারা অধীর আগ্রহে অপেক্ষা করেন।

সকালে তারেক রহমানের গাড়িবহর মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ি সীমান্ত দিয়ে জেলায় প্রবেশ করলে পুরো এলাকায় উদ্দীপনা ছড়িয়ে পড়ে। মহাসড়কের পাঁচ্চর, বন্দরখোলা, সন্ন্যাসীরচর ও দত্তপাড়াসহ বিভিন্ন পয়েন্টে নেতাকর্মীরা ফুল ছিটিয়ে তাকে শুভেচ্ছা জানান। এ সময় প্রধানমন্ত্রী গাড়ি থেকে হাত নেড়ে উপস্থিত জনতার অভিবাদনের জবাব দেন।

মাদারীপুরের রাজৈর, মোস্তফাপুর ও কালকিনি এলাকায় স্থানীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে ব্যাপক শোডাউন করা হয়। ব্যানার-ফেস্টুন ও বাদ্যযন্ত্রের তালে তালে মুখরিত হয়ে ওঠে পুরো মহাসড়ক। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এই সফরকে এক ভিন্ন মাত্রা প্রদান করেছে। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে আগে থেকেই অবস্থান নেওয়া নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে মুখর করে রাখেন পুরো এলাকা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজা যুদ্ধের প্রভাবে ইসরায়েলে মাদকাসক্তি উদ্বেগজনক হারে বৃদ্ধি

বৃষ্টি উপেক্ষা করে মাদারীপুরে নেতাকর্মীদের ঢল, তারেক রহমানকে বর্ণাঢ্য অভ্যর্থনা

আপডেট সময় : ১২:৫৪:০৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬