বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার ভান্ডারবাড়ি গ্রাম সংলগ্ন নদী এলাকায় স্থানীয় জেলেরা মাছ ধরতে গিয়ে মরদেহটি দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দারা জানান, সকালে নদীর তীরে কচুরিপানা ও আবর্জনার মধ্যে মরদেহটি আটকে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, উজান থেকে স্রোতের টানে লাশটি ভেসে এখানে এসেছে। ওই নারীর নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
রিপোর্টারের নাম 























