ঢাকা ১২:৩১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

বাণিজ্য চুক্তিতে তাড়াহুড়ো নেই, যুক্তরাষ্ট্রের বিষয়ে কঠোর অবস্থানে ভারত

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের তড়িঘড়ি বাণিজ্য চুক্তিতে জড়াতে নারাজ ভারত। নিজেদের স্বার্থ ও শর্ত বজায় রেখে একটি লাভজনক চুক্তির জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতেও দ্বিধা করছে না নয়াদিল্লি। মূলত নতুন বাণিজ্য অংশীদারদের সঙ্গে সুসম্পর্ক এবং অভ্যন্তরীণ রাজনীতিতে শক্তিশালী অবস্থানের কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই কঠোর ও আত্মবিশ্বাসী অবস্থান নিয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকরা।

সম্প্রতি মার্কিন বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে একটি অন্তর্বর্তীকালীন চুক্তি হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা সফল হয়নি। ভারতের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, চীনের মতো প্রতিযোগী দেশগুলোর তুলনায় শুল্ক সুবিধা এবং ভবিষ্যতে নতুন করে শুল্ক আরোপ না করার নিশ্চয়তা না পেলে তারা কোনো চুক্তিতে সই করবে না। বিশেষ করে কৃষির মতো স্পর্শকাতর খাতগুলোতে কোনো ছাড় দিতে রাজি নয় মোদি সরকার।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছেন, যা ভারতের রপ্তানি পণ্যের ওপর প্রভাব ফেলতে পারে। তবে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়াল সাফ জানিয়ে দিয়েছেন, সুনির্দিষ্ট জাতীয় স্বার্থ নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব নয়। এই অনড় অবস্থানের কারণে দুই দেশের বাণিজ্যিক অনিশ্চয়তা আরও কিছুদিন দীর্ঘস্থায়ী হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২০ ঘণ্টা পানির নিচে: রাশমিকার জীবনের কঠিনতম অভিজ্ঞতা

বাণিজ্য চুক্তিতে তাড়াহুড়ো নেই, যুক্তরাষ্ট্রের বিষয়ে কঠোর অবস্থানে ভারত

আপডেট সময় : ১১:৪০:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬