ঢাকা ১১:১৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

সীতাকুণ্ডে পুলিশি অভিযানের সময় নারীর মৃত্যু: এলাকায় চরম উত্তেজনা

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নে দুই পক্ষের সংঘর্ষের পর পুলিশের অভিযান চলাকালে এক নারীর মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। রহমত নগর গ্রামে গত কয়েক দিনের ঘটনাপ্রবাহে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ এবং গভীর রাতে পুলিশের একাধিক অভিযান নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। নিহতের স্বজনদের দাবি, পুলিশের অভিযানের সময় সৃষ্ট আতঙ্ক ও মানসিক চাপের কারণেই ওই নারীর মৃত্যু হয়েছে।

পুলিশ অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। আইনশৃঙ্ক্ষলা বাহিনীর দাবি, ওই নারী আগে থেকেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন এবং অসুস্থতার কারণেই তার মৃত্যু হয়েছে। পুরো ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং অভিযোগগুলো নিরপেক্ষভাবে খতিয়ে দেখা হবে বলে আশ্বস্ত করেছেন চট্টগ্রামের পুলিশ সুপার।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১ জুলাই রাতে এসকেএম জুট মিলের সামনে রিয়াজ উদ্দিন রাজু ও সাব্বির হোসেনের অনুসারীদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। এই ঘটনার পর সীতাকুণ্ড থানায় পৃথক অভিযোগ দায়ের করা হয়। পুলিশ একটি অভিযোগ মামলা হিসেবে রেকর্ড করে আসামিদের ধরতে অভিযান শুরু করলে এই পরিস্থিতির সৃষ্টি হয়। পাওনা টাকা এবং চাঁদা দাবিকে কেন্দ্র করে এই বিরোধের সূত্রপাত বলে উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের পাশে বিদ্যুৎ প্রতিমন্ত্রী, ত্রাণ বিতরণ ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন

সীতাকুণ্ডে পুলিশি অভিযানের সময় নারীর মৃত্যু: এলাকায় চরম উত্তেজনা

আপডেট সময় : ০৯:৪৬:৩২ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬