ঢাকা ১১:১৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

কামারখন্দে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ৪০০ ফুট দৈর্ঘ্যের অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। রোববার উপজেলার দশসিকা নদী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল উদ্ধার করা হয়। মৎস্য সম্পদ রক্ষা ও দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মৎস্য অফিস নিশ্চিত করেছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা অঞ্জন কুমার রায় জানান, অভিযানে ২৮ সেট চায়না দুয়ারি জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় লাখ টাকা। জব্দকৃত জালগুলো পরবর্তীতে জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। তিনি আরও জানান, মৎস্য সম্পদ ধ্বংসকারী এই ধরনের অবৈধ জালের ব্যবহার বন্ধে স্থানীয় প্রশাসনের সহায়তায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। অভিযানে কামারখন্দ থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের পাশে বিদ্যুৎ প্রতিমন্ত্রী, ত্রাণ বিতরণ ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন

কামারখন্দে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস

আপডেট সময় : ০৯:৪৫:১৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬