ঢাকা ১০:০০ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

সিদ্ধিরগঞ্জে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার, জব্দ করা হয়েছে মাইক্রোবাস

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে একটি রিভলবার, ছয় রাউন্ড গুলি এবং দেশীয় অস্ত্রসহ মো. সজিব আহমেদ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার হেফাজতে থাকা একটি মাইক্রোবাস এবং তিনটি ধারালো রামদা জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত গভীর রাতে মিজমিজি এলাকার চিশতিয়া বেকারির সামনে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত সজিব মিজমিজি মাইজপাড়া এলাকার মো. সানা উল্লাহর ছেলে।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন, গ্রেপ্তার হওয়া আসামির বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে। উল্লেখ্য, তার বিরুদ্ধে এর আগে একটি বৈষম্যবিরোধী মামলাও নথিভুক্ত ছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক বছরে শেখ হাসিনার খাবার খরচ ৩৫ কোটি টাকা, মুজিববর্ষে ব্যয় ৯৮৩ কোটি

সিদ্ধিরগঞ্জে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার, জব্দ করা হয়েছে মাইক্রোবাস

আপডেট সময় : ০৮:৩৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬