কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জুমার খুতবায় মাদকের কুফল এবং সামাজিক অবক্ষয় নিয়ে আলোচনা করায় এক মসজিদের ইমামের ওপর হামলার ঘটনা ঘটেছে। উপজেলার মকিমপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতী উসমান গনির ওপর এই হামলা চালান স্থানীয় এক ছাত্রলীগ নেতা। ভুক্তভোগী ইমামের অভিযোগ, খুতবায় মাদকের বিরুদ্ধে কথা বলায় তাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজের পর বাড়ি ফেরার পথে ইমামের পথরোধ করেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা সালেহ আহমদ শান্ত। খুতবার বিষয়বস্তু নিয়ে তর্কের একপর্যায়ে তিনি ইমামকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাটি তারা শুনেছেন তবে এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টারের নাম 

























