পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা ভূমি অফিসে সাধারণ মানুষকে হয়রানি করার অভিযোগে এক দালালকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। রোববার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাসেল মুন্সীর নেতৃত্বে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালত এই দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত যুবকের নাম বাবলু হাসান (২৮)। অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে ভূমি অফিসে নামজারি ও অনলাইনে আবেদনের নামে সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত অর্থ হাতিয়ে নিচ্ছিলেন। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁকে আটক করার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দিয়ে জেলহাজতে পাঠানো হয়।
সহকারী কমিশনার (ভূমি) জানান, ভূমি অফিসকে দালালমুক্ত করতে এবং সরকারি সেবা প্রাপ্তি সহজ করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। কোনোভাবেই সাধারণ মানুষকে হয়রানি করার সুযোগ দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।
রিপোর্টারের নাম 

























