জুলাই বিপ্লবের চেতনা ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আরমান। রোববার রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত এক সিম্পোজিয়ামে তিনি বলেন, জুলাইয়ের দাবি আদায়ে প্রয়োজনে আবারও রাজপথে নামতে হবে। মাতৃভূমির স্বার্থে এবং এই সনদ বাস্তবায়নে তিনি নিজের জীবন উৎসর্গ করতেও দ্বিধাবোধ করবেন না বলে জানান।
ব্যারিস্টার আরমান আক্ষেপ প্রকাশ করে বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার সাড়ে পাঁচ মাস অতিবাহিত হলেও জুলাই সনদ বাস্তবায়নে দৃশ্যমান কোনো কার্যকর উদ্যোগ এখনো লক্ষ্য করা যাচ্ছে না। তিনি মনে করেন, যারা দীর্ঘমেয়াদে রাষ্ট্র সংস্কারের স্বপ্ন দেখেন, তাদের জন্য এই সনদ বাস্তবায়ন অত্যন্ত জরুরি। এছাড়া আগামী প্রজন্মের কাছে ফ্যাসিবাদের স্বরূপ তুলে ধরতে ‘জুলাই মিউজিয়াম’ স্থাপনের গুরুত্বও তুলে ধরেন তিনি। তার মতে, ফ্যাসিবাদ কোনো নির্দিষ্ট দলের নাম নয় বরং একটি নেতিবাচক আচরণ, যা রুখে দিতে নতুন প্রজন্মকে সর্বদা সচেতন থাকতে হবে।
রিপোর্টারের নাম 
























