ঢাকা ১১:১৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

বন্যাদুর্গতদের উদ্ধার ও সহায়তায় সরকারকে আরও সক্রিয় হওয়ার আহ্বান হেফাজতে ইসলামের

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এক যৌথ বিবৃতিতে দুর্গতদের সহায়তায় আলেম সমাজ, সংগঠনের নেতাকর্মী ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বন্যায় লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন। পাহাড়ধসে প্রাণহানির পাশাপাশি অগণিত মানুষ আজ নিঃস্ব। এমন পরিস্থিতিতে পানিবন্দি মানুষদের দ্রুত উদ্ধার এবং পর্যাপ্ত ত্রাণ পৌঁছে দিতে সরকারকে জরুরি ভিত্তিতে লজিস্টিক সাপোর্টসহ কার্যকর পদক্ষেপ নিতে হবে।

হেফাজত নেতারা আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগ মহান আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ পরীক্ষা। এই বিপদ থেকে মুক্তি পেতে এবং আল্লাহর রহমত কামনায় সবাইকে বেশি বেশি তওবা ও এস্তেগফার করার পরামর্শ দেন তারা। তারা বিশ্বাস করেন, একে অপরের বিপদে পাশে দাঁড়ালে আল্লাহর পক্ষ থেকে বিশেষ সাহায্য আসবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের পাশে বিদ্যুৎ প্রতিমন্ত্রী, ত্রাণ বিতরণ ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন

বন্যাদুর্গতদের উদ্ধার ও সহায়তায় সরকারকে আরও সক্রিয় হওয়ার আহ্বান হেফাজতে ইসলামের

আপডেট সময় : ০৯:৪৩:২১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬