দেশের বিচার বিভাগে বড় ধরনের রদবদল এনেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ৫৮ জন সিভিল জজকে দেশের বিভিন্ন স্থানে একযোগে বদলি করা হয়েছে। রোববার মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার উপসচিব এএফএম গোলজার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি হওয়া বিচারকদের বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে আগামী ১৬ জুলাইয়ের মধ্যে তাদের নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। এছাড়া যেসব বিচারক বর্তমানে অর্জিত ছুটিতে বা প্রশিক্ষণে রয়েছেন, তাদের ছুটি বা প্রশিক্ষণ শেষ হওয়ার পরপরই নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 






















