ঢাকা ১১:১৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

এক বছরে শেখ হাসিনার খাবার খরচ ৩৫ কোটি টাকা, মুজিববর্ষে ব্যয় ৯৮৩ কোটি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত খাবার বাবদ এক বছরে প্রায় ৩৫ কোটি টাকা ব্যয় হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একইসঙ্গে তিনি জানান, মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মাধ্যমে সরকারের মোট ৯৮২ কোটি ৯১ লাখ ৭৪ হাজার টাকা ব্যয় হয়েছে। রোববার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব চাঞ্চল্যকর তথ্য প্রদান করেন।

সংসদে দেওয়া তথ্য অনুযায়ী, মোট ৬২টি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে ৪৩টির মাধ্যমে এই বিপুল অর্থ ব্যয় করা হয়েছে। এর মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় সর্বোচ্চ ২৮৩ কোটি টাকা ব্যয় করেছে। এছাড়া রেলপথ, মন্ত্রিপরিষদ বিভাগ এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়সহ বেশ কিছু বিভাগ শত কোটি টাকার উপরে খরচ করেছে। ভাস্কর্য নির্মাণ, প্রতিকৃতি এবং ডিজিটাল বোর্ড স্থাপনের নামে এই অর্থ ব্যয় করা হয়।

বিপুল এই ব্যয়ের বিষয়ে কোনো তদন্ত বা নিরীক্ষা করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বিগত সরকারের সময়ের বিভিন্ন খাতের ব্যয় যাচাই করার প্রক্রিয়া চলছে। সরকারি অর্থের অপচয় বা অনিয়ম খুঁজে বের করতে পর্যায়ক্রমে সব হিসাব খতিয়ে দেখা হবে। শেখ হাসিনার ব্যক্তিগত খাবার খরচের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিষয়টি কেবল একটি খাতের মধ্যে সীমাবদ্ধ নয়, এ ধরনের আরও অনেক অস্বাভাবিক ব্যয়ের তথ্য সামনে আসছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের পাশে বিদ্যুৎ প্রতিমন্ত্রী, ত্রাণ বিতরণ ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন

এক বছরে শেখ হাসিনার খাবার খরচ ৩৫ কোটি টাকা, মুজিববর্ষে ব্যয় ৯৮৩ কোটি

আপডেট সময় : ০৯:৪৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬