ঢাকা ১০:০০ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

কালিয়াকৈরে টানা বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতা: পানিবন্দি লক্ষাধিক মানুষ, চরম দুর্ভোগ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সপ্তাহজুড়ে চলা বিরামহীন বর্ষণে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। রাস্তাঘাট, বসতবাড়ি এমনকি কল-কারখানায় পানি ঢুকে পড়ায় সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা পুরোপুরি স্থবির হয়ে পড়েছে। অনেক স্থানে চলাচলের জন্য নৌকা বা ভেলাই এখন একমাত্র ভরসা।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পৌরসভার হরিণহাটি, বিশ্বাসপাড়া, পল্লী বিদ্যুৎ এবং পূর্ব চান্দরাসহ বেশ কিছু এলাকায় ঘরবাড়িতে কোমরসমান পানি জমেছে। রান্নার চুলা তলিয়ে যাওয়ায় এবং বিশুদ্ধ পানির সংকটে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং খাল ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন হতে পারছে না বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের কর্মীরা স্বেচ্ছাসেবক হিসেবে পানি নিষ্কাশন ও ত্রাণ বিতরণে অংশ নিচ্ছেন।

উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের ফলে খাল ও ড্রেনগুলোর পানি ধারণক্ষমতা ছাড়িয়ে গেছে। কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন জানিয়েছেন, জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার এবং খালের প্রতিবন্ধকতা অপসারণের কাজ শুরু হয়েছে। দ্রুত পানি সরিয়ে নিতে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা দিতে প্রশাসন তৎপর রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক বছরে শেখ হাসিনার খাবার খরচ ৩৫ কোটি টাকা, মুজিববর্ষে ব্যয় ৯৮৩ কোটি

কালিয়াকৈরে টানা বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতা: পানিবন্দি লক্ষাধিক মানুষ, চরম দুর্ভোগ

আপডেট সময় : ০৮:৩৭:২৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬