ঢাকা ১১:১৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

জুলাই বিপ্লবে আলেমদের বীরত্বপূর্ণ অবদান জাতি চিরদিন স্মরণে রাখবে: ড. খালিদ হোসেন

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, জুলাইয়ের গণআন্দোলনে আলেম সমাজ যেভাবে রাজপথে রক্ত দিয়ে দেশকে ফ্যাসিবাদমুক্ত করেছে, জাতি তা চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে। তিনি উল্লেখ করেন, কেবল এই আন্দোলনই নয়, বরং দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিটি সংগ্রামে আলেম সমাজ অগ্রণী ভূমিকা পালন করেছেন।

রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. খালিদ হোসেন আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর উপদেষ্টারা দেশের স্বার্থে দিনরাত নিরলস কাজ করে যাচ্ছেন। তবে সরকারের জারিকৃত বেশ কিছু গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল হওয়া নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন।

তিনি সতর্ক করে বলেন, গুম কমিশন বা মানবাধিকার সংক্রান্ত গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বাতিল হওয়ার ফলে পুরোনো সংস্কৃতি ফিরে আসার ঝুঁকি তৈরি হতে পারে, যা জুলাই বিপ্লবের চেতনার পরিপন্থী। জুলাইয়ের চেতনা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি ভবিষ্যতে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করেন। সভায় অন্যান্য বক্তারাও বিগত শাসনামলে আলেমদের ওপর চলা দমন-পীড়নের স্মৃতি চারণ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের পাশে বিদ্যুৎ প্রতিমন্ত্রী, ত্রাণ বিতরণ ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন

জুলাই বিপ্লবে আলেমদের বীরত্বপূর্ণ অবদান জাতি চিরদিন স্মরণে রাখবে: ড. খালিদ হোসেন

আপডেট সময় : ০৯:৪৬:৪১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬