সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। এক শোকবার্তায় তিনি মরহুমের বর্ণাঢ্য রাজনৈতিক ও পেশাগত জীবনের স্মৃতিচারণ করেন।
চরমোনাই পীর বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন একজন প্রাজ্ঞ আইনবিদ এবং সফল রাজনীতিবিদ। স্পিকার হিসেবে জাতীয় সংসদ পরিচালনায় তিনি যে দক্ষতা ও সুখ্যাতি অর্জন করেছিলেন তা স্মরণীয় হয়ে থাকবে। বিশেষ করে প্রতিকূল সময়ে নিপীড়িত মানুষের আইনি সহায়তায় তার ভূমিকা ছিল প্রশংসনীয়। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
পৃথক এক বিবৃতিতে আধুনিক কাতারের স্থপতি ও সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতেও গভীর শোক প্রকাশ করেন চরমোনাই পীর। তিনি বলেন, শেখ হামাদের দূরদর্শী নেতৃত্বে কাতার একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হয়েছে। বাংলাদেশের সঙ্গে কাতারের বহুমাত্রিক সম্পর্ক উন্নয়নে তার অবদানের কথা উল্লেখ করে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং কাতারবাসীর প্রতি সমবেদনা জানান।
রিপোর্টারের নাম 






















