ঢাকা ১১:১৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

‘সরকার ব্যর্থ, মানুষ চরম কষ্টে আছে’: চট্টগ্রামে ত্রাণ বিতরণকালে নাহিদ ইসলাম

চট্টগ্রামের বন্যা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বন্যার্ত মানুষ দীর্ঘ সময় ধরে পানিবন্দি থাকলেও স্থানীয় প্রশাসন বা সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো সহায়তা পাওয়া যাচ্ছে না। রোববার চট্টগ্রামের আনোয়ারার রায়পুর ইউনিয়নে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, উপকূলীয় বেড়িবাঁধ নির্মাণে বিগত সরকারের আমলে ব্যাপক দুর্নীতি ও লুটপাট হয়েছে, যার খেসারত এখন সাধারণ মানুষকে দিতে হচ্ছে। তিনি প্রতিশ্রুতি দেন যে, বর্তমান বাজেটের প্রতিটি টাকা স্বচ্ছতার সঙ্গে ব্যয় করা হবে এবং কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম সহ্য করা হবে না।

বক্তব্যে তিনি আরও জানান, চট্টগ্রামের পাশাপাশি দেশের অন্যান্য বন্যাদুর্গত এলাকায়ও তাদের দলের পক্ষ থেকে ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে। ত্রাণ বিতরণকালে তার সঙ্গে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের পাশে বিদ্যুৎ প্রতিমন্ত্রী, ত্রাণ বিতরণ ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন

‘সরকার ব্যর্থ, মানুষ চরম কষ্টে আছে’: চট্টগ্রামে ত্রাণ বিতরণকালে নাহিদ ইসলাম

আপডেট সময় : ০৯:৪৩:৩১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬