ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

নাইক্ষ্যংছড়িতে ৬ শ্রমিক অপহরণের মূলহোতা মিজান গ্রেপ্তার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী এলাকায় চাঞ্চল্যকর ছয় রাবার শ্রমিক অপহরণ সিন্ডিকেটের মূলহোতা মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। গত শনিবার বিকেলে কক্সবাজার সদর উপজেলার জানারঘোনা এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মিজান মাদক ও নারী নির্যাতনসহ একাধিক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ৩ জুলাই নাইক্ষ্যংছড়ির একটি রাবার বাগান থেকে অস্ত্রধারী সন্ত্রাসীরা ছয়জন রোহিঙ্গা শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে। পরবর্তীতে অপহৃতদের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে তাদের ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। এ ঘটনায় মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যেই মূল পরিকল্পনাকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব। গ্রেপ্তারকৃত মিজানকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রথযাত্রায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ ডিএমপি কমিশনারের

নাইক্ষ্যংছড়িতে ৬ শ্রমিক অপহরণের মূলহোতা মিজান গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:১২:৩০ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬