ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়াবে না তুরস্ক, নেতানিয়াহুর ‘নির্বাচনী ফাঁদ’ এড়িয়ে চলার ঘোষণা

ইসরায়েলের সাথে তুরস্ক কোনো ধরনের সরাসরি সামরিক সংঘাত বা যুদ্ধে লিপ্ত হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা ও বাগযুদ্ধের প্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেন। ফিদানের মতে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজের রাজনৈতিক ক্ষমতা টিকিয়ে রাখতে এবং নির্বাচনে সুবিধা পেতেই এমন উসকানিমূলক পরিস্থিতি তৈরি করছেন।

একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েলের সাথে যুদ্ধে জড়ানোর কোনো যৌক্তিক কারণ আঙ্কারার নেই। তিনি উল্লেখ করেন যে, ইসরায়েলে যখনই নির্বাচন ঘনিয়ে আসে, তখনই সেখানকার নেতারা তুরস্ককে শত্রু হিসেবে দাঁড় করিয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করেন। তুরস্ক এই ধরনের কোনো নির্বাচনী ফাঁদে পা দেবে না।

হাকান ফিদান আরও জানান, নেতানিয়াহুর সরকার বর্তমানে হামাস, হিজবুল্লাহ ও ইরানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত রয়েছে। এখন নতুন করে তুরস্ককে শত্রু হিসেবে সামনে আনা তাদের রাজনৈতিক কৌশলের অংশ। তবে ইসরায়েলের সব নাগরিক উগ্রপন্থী নন এবং সেখানে এখনও অনেক বিবেকবান মানুষ আছেন যারা এই সংঘাত চান না বলে তিনি মন্তব্য করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘রংপুর দখলের চিন্তা করলে আমরাও কলকাতা দখল করব’: হুঁশিয়ারি কর্নেল অলির

ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়াবে না তুরস্ক, নেতানিয়াহুর ‘নির্বাচনী ফাঁদ’ এড়িয়ে চলার ঘোষণা

আপডেট সময় : ০৬:০৯:০২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬