ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

হরমুজে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধে ইরানের প্রকাশ্য অঙ্গীকার চায় যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধের বিষয়ে ইরানের কাছ থেকে একটি প্রকাশ্য অঙ্গীকার চাইছে যুক্তরাষ্ট্র। শনিবার থেকে দুই পক্ষের মধ্যে যে আলোচনা শুরু হওয়ার কথা, সেখানে ওয়াশিংটন এই বিষয়টি উত্থাপন করতে আগ্রহী। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে, তেহরান ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টাদের কাছে স্বীকার করেছে যে, জাহাজে গুলি চালানো একটি ভুল ছিল।

তবে, ইরান এই ঘটনার জন্য তাদের অভ্যন্তরীণ একটি নিয়ন্ত্রণহীন গোষ্ঠীকে দায়ী করেছে বলে জানা গেছে। ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালি নিয়ে এই সপ্তাহের সংঘর্ষ সত্ত্বেও উভয় পক্ষ আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে, যদিও হোয়াইট হাউজ এটিকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন হিসেবে দেখছে। গত জুন মাসে যুক্তরাষ্ট্র ও ইরান একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করেছিল, যার অংশ হিসেবে বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদ চলাচলের সুযোগ দেওয়ার কথা ছিল ইরানের।

বিবিসির যুক্তরাষ্ট্রভিত্তিক অংশীদার সিবিএস নিউজকে জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, তেহরান মনে করে কট্টরপন্থিদের একটি পথভ্রষ্ট গোষ্ঠী বাণিজ্যিক জাহাজে গুলি চালিয়ে আলোচনা প্রক্রিয়াকে ভেস্তে দেওয়ার চেষ্টা করছিল। একজন মার্কিন কর্মকর্তা টিভি নেটওয়ার্কটিকে বলেন, “তারা (ইরানিরা) আবার আলোচনায় ফিরে এসে বলেছে, আমরা ভুল করেছি। আমরা একটি ভুল করেছি। চলুন আলোচনা চালিয়ে যাই।”

শুক্রবার সাংবাদিকদের ব্রিফিংয়ে মার্কিন কর্মকর্তারা আরও বলেন, আঞ্চলিক মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেহরানের নেতৃত্বের কাছে একটি বার্তা পাঠানো হয়েছে। সেই বার্তায় ইরানকে প্রণালিটি উন্মুক্ত রয়েছে মর্মে একটি বিবৃতি দিতে এবং বাণিজ্যিক জাহাজে গুলি চালানো বন্ধ করার ঘোষণা দিতে বলা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের উদ্ধৃতিতে একজন কর্মকর্তা বলেন, “তারা হয় আমাদের ওই বিবৃতি দেবে, নয়তো তাদের জন্য ফল ভালো হবে না।” সিবিএস জানিয়েছে, হোয়াইট হাউজ আরও চায় যে, ইরান প্রকাশ্যে স্বীকার করুক যে জাহাজ চলাচলকে লক্ষ্য করে গুলি চালানো একটি ভুল ছিল। এই আলোচনায় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং মধ্যপ্রাচ্য বিষয়ক আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে। আলোচনাটি শনিবার ওমানে শুরু হওয়ার কথা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৃষ্টি ও ভোগান্তি মাথায় নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা শুরু

হরমুজে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধে ইরানের প্রকাশ্য অঙ্গীকার চায় যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ০৩:৫১:৪৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬