ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

সান্তাহারে পর্নোগ্রাফি ও নারী নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে এক নারীকে সামাজিক যোগাযোগমাধ্যমে হেনস্তা ও শারীরিক আঘাতের অভিযোগে আপন বাদশা (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে নওগাঁ ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া আপন বাদশা সান্তাহার ইউনিয়নের উৎরাইল জাহানাবাজ গ্রামের আজিজার রহমানের ছেলে।

মামলার বিবরণ অনুযায়ী, অভিযুক্ত আপন বাদশা দীর্ঘদিন ধরে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে এক নারীকে অশালীন ছবি, ভিডিও এবং আপত্তিকর বার্তা পাঠিয়ে মানসিকভাবে হয়রানি করে আসছিলেন। একপর্যায়ে তিনি ওই নারীকে কুপ্রস্তাব দেন এবং তাতে রাজি না হওয়ায় তাকে নানাভাবে হুমকি ও গালিগালাজ করেন। গত ২১ জুন ওই নারী স্কুটি চালিয়ে বাড়ি ফেরার পথে সান্তাহার ফলপট্টি এলাকায় এই হেনস্তার প্রতিবাদ করলে অভিযুক্ত তাকে লোহার মতো শক্ত বস্তু দিয়ে মাথায় আঘাত করে গুরুতর আহত করেন।

আহত অবস্থায় স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরবর্তীতে গত ২৭ জুন ভুক্তভোগী নারী বাদী হয়ে সান্তাহার রেলওয়ে থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও মারধরের অভিযোগে মামলা দায়ের করেন। সান্তাহার রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান জানান, মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে হাম ও উপসর্গে প্রাণহানি বেড়ে ৭৫৩, ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৭৮৪

সান্তাহারে পর্নোগ্রাফি ও নারী নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:০৩:১৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬