ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

১১ হাজার লিটার সয়াবিন তেলসহ ডাকাতচক্রের দুই সদস্য গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে সয়াবিন তেল ডাকাতির ঘটনার তিন দিনের মাথায় আন্তঃজেলা ডাকাতচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে বিশেষ অভিযানে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত ১১ হাজার ৭৮৮ লিটার সয়াবিন তেলসহ একটি কাভার্ডভ্যান ও একটি পিকআপ উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ডাকাতরা হলেন গনি মিয়া (২৮) ও অভি রহমান (২৮)। পুলিশ জানিয়েছে, ডাকাতচক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার গনি মিয়া সাভারের হেমায়েতপুর মাদবরচর এলাকার এবং অভি রহমান ঢাকার কদমতলীর বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ জুলাই ভোরে সোনারগাঁওয়ের মেঘনা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান মেঘনা এডিবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে যশোরগামী একটি কাভার্ডভ্যান ঢাকা-মাওয়া সার্ভিস রোডে চালক ও হেলপারকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ডাকাতরা।

এ ঘটনায় শ্রীনগর থানায় মামলা দায়েরের পর মুন্সীগঞ্জের জেলা গোয়েন্দা পুলিশের সমন্বয়ে একটি বিশেষ টিম অভিযান শুরু করে। শরীয়তপুরের একটি শেড এবং শ্রীনগরের ষোলঘর ইউনিয়নের ইমরান হোসেনের বাড়ির নিচতলার গোডাউন থেকে সয়াবিন তেল উদ্ধার করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৃষ্টি ও ভোগান্তি মাথায় নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা শুরু

১১ হাজার লিটার সয়াবিন তেলসহ ডাকাতচক্রের দুই সদস্য গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:৫৪:০৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬