ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

কুতুবদিয়া সৈকতে ভেসে এল নিখোঁজ জেলের মরদেহ

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় সাগরে নিখোঁজ হওয়ার তিন দিন পর ফেরদৌস আলম (৫২) নামের এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার কৈয়ারবিল সৈকত এলাকা থেকে পুলিশ তার মরদেহটি উদ্ধার করে। নিহত ফেরদৌস আলম উত্তর ধুরুং ছাদের ঘোনার আব্দুল হাকিমের ছেলে বলে নিশ্চিত হওয়া গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফেরদৌস আলম বাঁশখালীর একটি মাছ ধরা ট্রলারে শ্রমিকের কাজ করতেন। গত ৮ জুলাই বিকেলে সাগরে মাছ ধরার সময় অসাবধানতাবশত তিনি নৌকা থেকে পড়ে নিখোঁজ হন। এ ঘটনায় পরদিন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। নিখোঁজের পর থেকে কোস্টগার্ড ও স্থানীয় জেলেরা সাগরে তল্লাশি চালালেও তার সন্ধান পাওয়া যাচ্ছিল না।

শুক্রবার রাতে স্থানীয়রা সৈকতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। কুতুবদিয়া থানার তদন্ত কর্মকর্তা জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘রংপুর দখলের চিন্তা করলে আমরাও কলকাতা দখল করব’: হুঁশিয়ারি কর্নেল অলির

কুতুবদিয়া সৈকতে ভেসে এল নিখোঁজ জেলের মরদেহ

আপডেট সময় : ০৬:০৭:১১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬