ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) স্মৃতিবিজড়িত কাজী ফজলুল হক মহিলা হোস্টেল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। ‘ডিএমসি ডে-২০২৬’ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে তারা হোস্টেলের ছাত্রীদের সঙ্গে বেশ কিছু সময় কাটান এবং খোশগল্পে মেতে ওঠেন। উল্লেখ্য, ডা. জুবাইদা রহমান তাঁর ছাত্রজীবনে এই হোস্টেলেরই আবাসিক শিক্ষার্থী ছিলেন।
স্মৃতিচারণ করতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ছাত্রজীবনে জুবাইদা রহমানকে যখন তিনি মেডিকেলে পৌঁছে দিতে আসতেন, তখন তাকে পাশে বসিয়েই নিয়ে আসতেন। আজও সেই পুরনো স্মৃতি মনে করে তাঁকে সঙ্গে নিয়ে শিক্ষার্থীদের মাঝে এসেছেন। ডা. জুবাইদা রহমানও এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, জীবনের ঘাত-প্রতিঘাত মোকাবিলা করে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণীকে কাছে পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। ডা. জুবাইদা শিক্ষার্থীদের দেশসেরা চিকিৎসাসেবা নিশ্চিত করার মাধ্যমে ঢাকা মেডিকেলকে বিশ্বদরবারে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার আহ্বান জানান। পরিদর্শনের শেষে তারা শিক্ষার্থীদের সঙ্গে বেশ কিছু ছবি ও সেলফিতে অংশ নেন।
রিপোর্টারের নাম 






















