তোমার মহিমা উচ্চারিত হওয়ার পর
নড়ে উঠল জিয়ল মাছের ভাণ্ড।
পুকুরে জাল টানার পর খইয়ের মতো
ছড়িয়ে পড়ল মাছের উল্লাস।
মিগের বহরের মতন ভেসে উঠল খরশোলার ঝাঁক
সেতারে বেজে উঠল ধুন, রাগ ইমনকল্যাণ।
চাঁদের আলোয় মাথায় এক রাশ চুল নিয়ে
দুলে উঠল সেগুনের ডাল।
ফুলকপিতে জমাট বাঁধল সাদা ক্ষীরের সম্ভার
তুমি সর্বত্রগামী জানার পর
নামল বৃষ্টি অঝোর ধারায়।
পাতাবাহারের ডাল মাথা নেড়ে দুলে উঠল
তুমি বিজ্ঞানময় বলার পর
বৃষ্টির ভিতর রঙধনু মিশে তৈরি করল
বহুবর্ণিল আলোকসজ্জাহার।
রিপোর্টারের নাম 

























